May 1, 2026
বিনােদন ডেস্ক: সফল উপস্থাপিকা ও অভিনেত্রী স্বাগতা বেশ ভয়ে রয়েছেন। তার এই ভয় নিজের বিয়ে নিয়ে। কারণ জীবনের এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বিষয়ে এক পা আগালে দশ পা পিছিয়ে জান তিনি। এ সম্পর্কে স্বাগতা বললেন, ”জীবনের গুরুত্বপূর্ণ অংশ বিয়ে। আর এই বিয়ে নিয়ে সব মানুষের পরিকল্পনা থাকে। আমার নিজেরও পরিকল্পনা রয়েছে। ইচ্ছা আছে চলতি বছরই বিয়ে করার। কিন্তু সংসার জীবন নিয়ে ভাবতে গেলেই অনেক ভয় হয়। কারণ, এটি মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। নতুন একটি সংসার। অনেক দায়িত্ব। এসব মানিয়ে নেয়ার কথা মনে এলেই খুব ভয় লাগে। মনে প্রশ্ন জাগে, এত বড় দায়িত্ব পালনে কতটুকু সক্ষম হবো। এসবের পরেও আমাকে কারও ঘরণী হতে হবে। তাই সাহস জুগিয়ে এগিয়ে যেতে হবে। সবাই দোয়া করবেন। বর্তমানে তার অভিনীত প্রচার চলতি নাটকগুলোর মধ্যে রয়েছে- ”পাল্টা হাওয়া”, ”শূন্য জীবন”, ”ধন্যি মেয়ে”, ”দলছুট প্রজাপতি”, ”অপূর্বা”, ”সুখ পাখি আগুন ডানা”সহ আরও কয়েকটি।