April 20, 2026
স্টাফ রিপোর্টার: আইনমন্ত্রী আনিসুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছে। মন্ত্রীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাউছার আহমেদ সজীব নামে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন বলে সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ঘটনায় বাহরাইন প্রবাসী সজীবের বিরুদ্ধে কসবা থানায় আইসিটি আইনে মামলা হয়েছে। সজীব শিবিরের কর্মী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এর আগে গত শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইলে এসএমএস দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।