পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুশফিক টেস্টে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক মাশরাফি

Posted on April 5, 2015 | in খেলাধুলা | by

এল আর বাদল : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন আনেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম আর ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মোর্তুজা। তার ডেপুটি হচ্ছেন সাকিব আল হাসান। আর মুশফিকের ডেপুটি হলেন তামিম ইকবাল।England v Bangladesh - 2015 ICC Cricket World Cup fce58_dm_150319_PC_CRICWC15_INDvBAN_MORTAZA_PRESSER
রোববার বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ‘স্লো ওভার রেট’-এর শাস্তি হিসাবে মাশরাফিকে ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ করায় পাকিস্তানের বিপক্ষে ১৭ এপ্রিল প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।’
১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাশরাফিই অধিনায়ক থাকছেন। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সিরিজগুলোয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তিন সংস্করণে বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud