পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২৬-২৮ এপ্রিলের এইচএসসি পরীক্ষা স্থগিত

Posted on March 29, 2015 | in শিক্ষা ও সংস্কৃতি | by

1423818030স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৬ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এ পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ হয়নি।
রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী একথা জানান।
এসময় তিনি আরো বলেন, ‘যত বাধাই আসুক, বিএনপি-জামায়াত যাই করুক ১ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এসময় প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে হুশিয়ারি করে বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় বরদাস্ত করা হবে না। এবার প্রশ্নপত্র ফাঁস করে কেউ পার পাবে না।’
চলমান হরতাল অবরোধে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কী করা যায় এ নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud