পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পরিচালক হব

Posted on March 29, 2015 | in বিনোদন | by

nowshin (3)আব্দুর রাজ্জাক  : নওশীন সেই চরিত্রেই বেশি কাজ করতে আগ্রহী- যা তাকে অভিনয়ের অনেক সুযোগ দিবে। সাক্ষাৎকার
সম্প্রতি দিতির পরিচালনায় কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন?
এবারই প্রথম তার পরিচালনায় কাজ করা। কাজ করে ভালো লেগেছে। ‘সবার ওপরে মা’ শিরোনামের এই নাটকে আমি গর্ভবতী একজন নারীর চরিত্রে অভিনয় করেছি। কাজটি ভালো হয়েছে। দিতি আপু পরিচালক হিসেবেও অসাধারণ।
মাঝে মাঝে আপনাকে একটু নিরীক্ষাধর্মী চরিত্রে কাজ করতে দেখা গেছে। এটা কেনো করেছেন?
মাঝে মাঝে কিছু কিছু কাজে নিজেকে ভাঙার চেষ্টা করি। আমার অভিনয় ক্যারিয়ারের প্রথম দিকে আমি আসলে না বুঝেই অভিনয় করেছি। এখন আমি নায়িকা না হয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছেটাকেই প্রাধান্য দিচ্ছি।
কিন্তু নতুনদের বেশিরভাগই তো নায়িকা হতে চায়…
এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি সব নাটকে নায়িকা থাকবো- এই ভাবনায় কখনোই মগ্ন থাকি না। ফলে মাঝে একটি নাটকে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি যদি সত্যিকার অর্থেই অভিনেত্রী হতে চাই, তাহলে আমাকে যে কোনো চরিত্রেই অভিনয় করতে হবে।

অভিনয়ের পাশাপাশি তো আপনি টিভি নাটক প্রযোজনা করেন। এই কাজটি কেনো করেন?

ভালো কিছু কাজ করার জন্যই প্রযোজনায় নাম লেখানো। আমি কোনো কোনো নাটকে কাজ করতে গিয়ে কিছু কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছি। খানিকটা সেই অতৃপ্তি থেকেই এ মাধ্যমে কাজ করা। পাশাপাশি আমার আগামীর স্বপ্ন আমি এক সময় পরিচালক হব।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud