পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদার চোখে পানি

Posted on January 8, 2015 | in রাজনীতি | by

এম এ মানিক: পিপার স্প্রে করার কারণে খালেদা জিয়ার চোখ দিয়ে পানি পড়ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. সিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। ঠিক মতো বসতে ও কথা বলতে পারছেন না।’ বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্য চেক আপ করার সময় এ অবস্থা ছিল বলে ডা. সিরাজ উদ্দিন জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এসব কথা জানান তিনি। ‘রাসায়নিক অস্ত্র পিপার স্প্রে’র মৃত্যু ঝুঁকি ও বাংলাদেশ প্রেক্ষাপট’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, পিপার স্প্র্রে এক ধরনের রাসায়নিক অস্ত্র, যা মরিচ জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়। পিপার স্প্রে স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর উল্লেখ করে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মানব দেহের উপর সরাসরি এই স্প্রে প্রয়োগ করা হলে চোখে প্রচণ্ড জ্বালা, ব্যাথা, শ্বাসকষ্ট, বুকে  ব্যাথা, চোখ-নাক দিয়ে পানি পড়া, প্রচণ্ড কাশি ও শরীরের উপরের অংশ সামনের দিকে ধনুকের মতো বেঁকে যেতে পারে।শ্বাসকষ্টের রোগী, বয়স্ক ও অন্য রোগে চিকিৎসাধীন ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং পিপার স্প্রে ব্যবহারের ফলে হৃদরোগ, শ্বাসযন্ত্রের প্রদাহ, স্নায়ু দুর্বলসহ ক্যান্সার হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে উল্লেখ করেন এই চিকিৎসক।
10906082_866473036749976_1329280293040499240_n
রফিকুল ইসলাম বলেন, পুলিশের পিপার স্প্রে’র ফলে আমেরিকার লস এঞ্জেলসে ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৬১ জনের মৃত্যু ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পুলিশ হেফাজতে পিপার স্প্রে’র কারণে ১৯৯৩ সালে ২৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপর পিপার স্প্রে নিক্ষেপ করার ফলে একজনের মৃত্যু ও দুইজন শিক্ষক অন্ধ হয়ে গেছেন। আন্তর্জাতিক কনভেশনের মাধ্যমে পিপার স্প্রে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে উল্লেখ করেন ড্যাবের এই যুগ্ম মহাসচিব। এ ছাড়া বাংলাদেশের মানুষের উপর পিপার স্প্রে ব্যবহারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একটি বিশেষ খারাপ উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ অনৈতিক ও অমানবিকভাবে খালেদা জিয়ার উপর এই নিষিদ্ধ রাসায়নিক পিপার স্প্রে ব্যবহার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি পিপার স্প্রে ব্যবহার বন্ধে সরকারের নিকট দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রানা, উপদেষ্টা ডা. আব্দুল মান্নান মিয়া, ডা. আব্দুল কুদ্দুস, ডা. সাইফুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud