পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবরোধ চলবে: রিজভী

Posted on January 7, 2015 | in জাতীয় | by

04_Ruhul-Kabir-Rizvi-Ahmed_041014_001নিজিস্ব প্রতিবেদক: নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিওবার্তায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের তিনি এ আহবান জানান। ভিডিওবার্তায় রিজভী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি সুস্থ হলেই আবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই ফ্যাসিবাদি, স্বৈরাচারী সরকার হিটলারের গ্যাস চেম্বার স্টাইলে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। দুর্বার আন্দোলনে এ সরকারের পতন ঘটাতে হবে। রিজভী বুধবার অ্যাপোলো হাসপাতাল থেকে ভোর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে যান। এরপর তিনি বুধবারই বিকালে অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তায় নিজ দলের নেতাকরামীদের এ আহ্বান জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud