পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফখরুলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

Posted on January 7, 2015 | in রাজনীতি | by

1420625086

এম এ মানিক: গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও হত্যা প্রচেষ্টার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মহানগর হাকিম তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ১০ কার্যদিবস জেল গেইটে রেখে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই জাহাঙ্গীর হোসেন এ রিমান্ড আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি পল্টন এলাকায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও পুলিশকে হত্যা করার উদ্দেশে বিএনপির কর্মীরা হামলা চালায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে ফখরুলসহ ২৯ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud