পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রিজভীকে নিয়ে ধুম্রজাল

Posted on January 7, 2015 | in জাতীয় | by

ruhul-kabir-rizvi_110238ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের অ্যাপোলো হাসপাতাল থেকে চলে যাওয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সব বিল পরিশোধ করে রিজভী মঙ্গলবার রাতে হাসপাতাল ছেড়েছেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিজভীকে পুলিশ নিয়ে গেছে। এ দিকে বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বিল পরিশোধ না করে চলে যাওয়ায় রিজভীর বিরুদ্ধে জিডি করেছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত শনিবার রাত ১২টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ রিজভীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে ছিলেন তিনি।

এরপর থেকে সহকারীর মোবাইলের মাধ্যমে সাংবাদিকদের কাছে দলীয় বিবৃতি ও বক্তব্য পাঠাচ্ছিলেন রিজভী। মঙ্গলবার গভীর রাতে বিএনপির এ নেতা অ্যাপোলো হাসপাতাল ছেড়ে যান বলে বুধবার সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিবলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় রিজভী আহমেদের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। হাসপাতালের কেবিনে থাকা তুষারের মাধ্যমে তার সঙ্গে আমার কথা হয়। সন্ধ্যার পর আবার টেলিফোন করে পাওয়া যায়নি। মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে শুনেছি, মধ্যরাতে সাদা পোশাকধারী পুলিশের লোকজন এসে রিজভীকে নিয়ে গেছে।’ রিজভীর সার্বিক অবস্থা জানতে চাইলে অ্যাপোলো হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মাকসুদুর রহমান  বলেন, ‘রিজভী আহমেদ মঙ্গলবার রাতে সব বিল পরিশোধ করে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এ সময তার স্ত্রী সঙ্গে ছিলেন।’ হাসপাতাল ছেড়ে রিজভী কোথায় গেছেন- এমন প্রশ্নে অ্যাপোলোর এ কর্মকর্তা বলেন, ‘তিনি কোথায় গেছেন সেটা আমরা জানি না।’

তাকে হাসপাতাল থেকে পুলিশ নিয়ে গেছে কী না- এ বিষয়ে মাকসুদুর রহমান বলেন, ‘হাসপাতালে সব সময়ই পুলিশ ছিল। তবে রিজভীকে পুলিশ নিয়ে গেছে কী না কিংবা তিনি কোথায় গেছেন সেটা আমরা জানি না।’ এ দিকে রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধ বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ভাটারা থানায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এএসআই হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে জিডিটি করেন হাসপাতালের সিকিউরিটি এক্সিকিউটিভ মো. শাহ আলম। জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি থেকে রিজভী আহমেদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে হাসপাতালের নার্স লাভনী কেবিনে গিয়ে রিজভীর স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে দেখেন তিনি নেই। তাকে কেবিনে না পেয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।’ রিজভী হাসপাতালের বিল পরিশোধ করেননি বলে জিডিতে উল্লেখ করা হয়। সুত্র…. সমকাল

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud