May 5, 2026
মাে: সাহেদ খান: মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনেথেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে অবস্থিত আছেন। রমনা জোনের এসি শিবলী নোমানের নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে। এর আগে, জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছিলেন। বক্তবে তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসুচিকে কেন্দ্র করে অবরোধ ও ঢাকা শহর থেকে দেশকে আলাদা করে দেয়া হয়েছে । অথচ সমাবেশ ছিল শান্তিপূর্ণ। ফখরুল আরো বলেন, সারাদেশে সমাবেশ হয়েছে, হামালাও হয়েছে । নিহত ৪ জন আহত সহস্রাধিক। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। গতকাল, বাংলাদেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে তিনি বলেন, তারা এর আগেও বহুটিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। গতকাল একুশে টিভিও বন্ধ হলো।