পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘খালেদার ডাকে সাড়া দিয়ে আন্দোলনের আহবান’ (ভিডিও)

Posted on January 6, 2015 | in জাতীয় | by

09

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের একটি ঐতিহ্য রয়েছে। মুক্তিযুদ্ধের সময় তারা ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। তারা সবসময়ই জাতীয় নেতৃবৃন্দকে আতিথেয়তা প্রদান করেছেন। এইজন্য আমি কৃতজ্ঞ। ৫ জানুয়ারি নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসুচিকে কেন্দ্র করে অবরোধ ও ঢাকা শহর থেকে দেশকে আলাদা করে দেয়া হয়েছে । সমাবেশ ছিল শান্তিপূর্ণ। অথচ তা বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামে আমাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছিলো কিন্তু সেখানেও হামলা চালানো হয়। সেখানে আমাদের নেতাকর্মীরা অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। গ্রেপ্তার হামলা মামলা দিয়ে দেশে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করা হয়েছে।

ফখরুল আরো বলেন, সারাদেশে সমাবেশ হয়েছে, হামলাও হয়েছে । ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, মিডিয়ার উপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত আছে। এর আগে ‘দিগন্ত’ টিভি, ‘আমারদেশ’ পত্রিকা বন্ধ করা হয়। আমার দেশের সম্পাদককে জেলে পাঠানো হয়। সোমবার একুশে টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। এবং একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে। মুক্তিযুদ্ধের চেতনাই ছিলো গণতন্ত্র। কিন্তু আজকে গণতন্ত্র নস্যাৎ করা হয়েছে। জনগণের কাছে তিনি ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহবান জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud