পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রেস ক্লাবে প্রজন্মলীগের হামলা

Posted on January 5, 2015 | in রাজনীতি | by

05-01-15-Journalist_National Press Club-3

প্রতিবেদক : ৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী পেশাজীবীদের ওপর হামলা চালিয়েছে প্রজন্মলীগের কর্মীরা। বিএনপিপন্থী পেশাজীবী পরিষদের শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার ও রুহুল আমিন গাজী অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমাবেশে এলে তাদের উপর হামলা চালায় প্রজন্মলীগের কর্মীরা। তারা অভিযোগ করেন, আওয়ামী সমর্থিত প্রজন্মলীগের লোকজন প্রেস ক্লাবের দেয়াল টপকিয়ে লাঠিশোঠা নিয়ে ভিতরে এসে হামলা করে। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবীরা ‘গণতন্ত্র রক্ষা দিবসে’র কর্মসূচি পালন করছিল প্রেস ক্লাবের বাইরে।
তাদের পক্ষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অভিযোগ করে বলেন, সাংবাদিকদের সমাবেশে হঠাৎ করে রাজনৈতিক নেতারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সুত্র….দ্য রিপোর্ট

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud