May 9, 2026
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বানেশ্বরে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাজশাহীতে হরতালের ডাক দিয়েছে বিএনপি।বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু দাবি করে জানান, বানেশ্বরে পুলিশ ও আওয়ামীলীগের হামলায় বিএনপির দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীতে হরতাল চলবে। এর আগে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ একজন নিহত হওয়ার কথা জানান। তার নাম মজির উদ্দীন। তিনি চারঘাট উপজেলার মাড়িয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি।