May 9, 2026
এম এ মানিক: প্রায় পৌণে এক ঘন্টা গাড়িতে অবস্থান করার পর পুলিশ বিএনপির গুলশান কার্যালয়ের ফটকের তালা খুলে না দেয়ায় বেগম খালেদা জিয়া গাড়ি থেকে নেমে সাংবাদিকদের বলেছেন, আমাকে বন্দী না করলে কোথাও যেতে দেয়া হচ্ছে না কেন। আমাদের সমাবেশ করতে দেয়নি সরকার। এদেশের মানুষ সরকারকে ভোট দেয়নি। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে উঠেন। তিনি কার্যালয় থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। তবে কার্যালয়ের বাইরে অসংখ্য পুলিশ বেশ কয়েক স্তরের বেষ্টনী দিয়ে রাখায় বেগম জিয়ার গাড়ি কার্যালয় থেকে বের হয়ে আসতে পারেনি। খালেদা জিয়ার গাড়ি ঘিরে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। গাড়িতে সামনের আসনে চালকের পাশেই বসেন বেগম জিয়া।

এক পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গেট ভেঙ্গে ফেলার চেষ্টা শুরু করে এবং কালো পতাকা প্রদর্শন করে। প্রশাসনের কাছে কার্যালয়ের ফটকের তালা খুলে দেয়ার অনুরোধ জানালে পুলিশ জানায় বেগম জিয়ার নিরাপত্তা বিবেচনা করে তারা এ ফটক খুলে দেবে না। এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ফটকের সামনে এসে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন, বেগম জিয়ার পথ রুদ্ধ করা হয়েছে। তার কথা বলা বন্ধ করা হয়েছে। এ অবস্থায় সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্যে দেশবাসিকে আহবান জানিয়েছেন বেগম জিয়া। দেশে ফ্যাসিবাদ চলছে।
এ সময়ে ফটক খোলার চেষ্টা করলে পুলিশ ফটকের বাইরে থেকে মরিচের গুড়া বা পিপার ¯েপ্র করে। এসময় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীদের চোখে ¯েপ্র লাগায় তাদের অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সেøাগন বন্ধ হয়ে যায়। সেখানে অবস্থানরত কয়েকজন সাংবাদিক পিপার ¯েপ্র চোখে লাগায় আহত হয়ে পড়েন। তাদের সরিয়ে নেয়া হয়। বেগম জিয়া বলেন, শুধু আমাকে অবরুদ্ধ নয়, সারাদেশকে অবরুদ্ধ করে রেখেছে সরকার। সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরী ও তার দলের নেতারা আমার সঙ্গে দেখা করতে এলেন কিন্তু ওনাদের দেখা করতে দেয়া হয়নি। বেগম জিয়া পুলিশের উদ্দেশ্য বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু কেন আপনারা পিপার ¯েপ্র মারছেন। কেন কথা বলতে দিচ্ছেন না। পুলিশের মধ্যে এজেন্ট ঢুকে গেছে।
তিনি বলেন, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। যুব সমাজ ভোট দিতে চায়। কিন্তু সে সুযোগ নষ্ট করে দিয়েছে সরকার। সরকারকে গুলি, টিয়ারগ্যাস বন্ধ করতে হবে। তারা মিছিল করতে পারলে আমরা কেন মিছিল করতে পারব না। তারা পুলিশ দিয়ে আমাদের মিছিল বন্ধ করছে।
বেগম জিয়া বলেন, ক্ষমতায় থাকার জন্যে সরকার দেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সমাবেশ হলে জনগণ আসত তাই সরকার তা নিষিদ্ধ করেছে কারণ সরকার জনগণকে ভয় পায়। এত বাধার পরও বিচ্ছিন্নভাবে তারা কর্মসূচি চালিয়েছে। সারাদেশে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।