May 9, 2026
নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের একটি কর্মসূচিতে বক্তব্য রাখার পর সেখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ওই বক্তব্যের পরপরই জাতীয় প্রেসক্লাবে শুরু হয় উত্তেজনা। বিএনপিপন্থি ও আওয়ামী লীগপন্থি সাংবাদিকরা লাঠি সোটা হাতে ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে যাচ্ছেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তবে দ্রুত তা থেমে যায়। সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবার সোবহান চৌধুরীও ঘটনাস্থলে রয়েছেন। তিনি এ জন্য তাদের নিন্দা জানান।