পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভাই মদি আর রাষ্টপতির নিউজ টা ডাবল

Posted on December 19, 2014 | in সারা দেশ | by

10481170_10204192408343562_3271546603455174782_n_106222_0নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনী শহরের জিরো পয়েন্টে শুক্রবার দুপুরে পাকা রাস্তা ফেটে তরল জ্বালানি তেল বের হয়ে আসে। এ ঘটনা দেখতে উৎসুক মানুষের ভিড়ে বেড়ে গেলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌর মেয়র, পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা এসে রাস্তা খুঁড়ে তেল জাতীয় পদার্থের উৎস অনুসন্ধান করেন। স্থানীয়রা জানান, দুপুর সোয়া ৩টার দিকে জিরো পয়েন্টের পাঁচগাছিয়া সড়কে পাকা রাস্তার ফাটল দিয়ে তেল বের হতে শুরু করে। স্থানীয় লোকজন ধারণা ছিল- পাইপ ফুটো হয়ে পানি বের হচ্ছে। কিন্তু ওই স্থান থেকে কেরোসিন এবং তেল জাতীয় পদার্থের মিশ্র গন্ধ বের হতে থাকলে অনেকে থালা-বাটি এনে তা সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে উৎসুক মানুষের ভিড় বাড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৃত পক্ষে তেল জাতীয় এ পদার্থ কী তা নিরূপণ করতে পারেনি পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ব্যাপারে বিশেষজ্ঞ পর্যায়ে কথা বলা হবে বলে পুলিশ জানায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud