পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপ

Posted on December 19, 2014 | in বিনোদন | by

hrithik-roshan-susanne-khan-7বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের বিবাহ বিচ্ছেদের ঘটনা সবার নজরে একটু বেশিই আসে। আবার সাধারণ মানুষের কাছে তাদের নিয়ে আগ্রহটাও থাকে বেশি। কতো কারণেই না ভেঙে যায় নায়ক-নায়িকা কিংবা অন্য সেলিব্রেটিদের বিয়ে। কিন্তু সবগুলোর পেছনে আসল কারণটা অনেক সময় আড়ালেই থেকে যায়। যদিও তাদের এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণগুলো যতোটা না গুরুত্বপূর্ণ হয় তার থেকে বেশি হাস্যকর ও অদ্ভুত। এবার জেনে নেই ২০১৪ সালে বলিউডের ভেঙে যাওয়া জুটিদের গল্প।
ঋত্বিক-সুজান
২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপএবছরের ৩১ অক্টোবর ভারতের বান্দ্রা আদালতে বলিউড স্টার ঋত্বিক রোশান এবং সুজানা খানের বিয়ে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। আদালতের রায়ের মধ্য দিয়ে রোশন দম্পতির ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। গত বছর ১৩ ডিসেম্বর ঋত্বিক ও সুজান আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন। সেই সময় থেকেই তারা আলাদা থাকছেন। তাদের সন্তান দু’জনের কাছেই থাকছে।
celeb_bipasha_04112014বিপাশা-হারমান
২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপজন আব্রাহামের পর বিপাশা বসু অভিনেতা হারমান বায়েজার সঙ্গে বেশ ক’দিন ধরেই প্রেম করছিলেন। কিন্তু সেটিও বেশিদিন টিকেনি। একে অপরকে বিয়ে করছেন এমন গুজবের মধ্যেই তাদের ব্রেকা আপের খবর প্রকাশ হয়। এক সময় অবশ্য বিপাশা ও হারমান জানিয়েছিলেন যে, তারা তাদের সম্পর্ক থেকে স্রেফ কয়েকদিনের ছুটি নিচ্ছেন। তারা কেউই একে অপরের কাছ থেকে বিচ্ছেদ নিচ্ছেন না। অথচ হলোটা কি!
করণ-জেনিফার
২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপবিপাশা আর হারমানের ব্রেক আপের পর শোনা গেল বিপাশার নতুন ছবি ‘অ্যালোন’র সহ অভিনেতা করণ সিং গ্রোভার আর তার স্ত্রী জেনিফারের ডিভোর্সের কথা। করণ টুইটারে নিজেই প্রথম ডিভোর্সের কথা জানান সবাইকে। আর এর কারণ হিসেবে ধরা হচ্ছে বিপাশা বসুকেই। শোনা যাচ্ছে ‘অ্যালোন’ করতে গিয়ে বিপাশা আর করণ নাকি একটু বেশিই মাখামাখি করেছেন। তবে বিপাশা সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি করণের সঙ্গে কোনো রকম ডেটিং করছি না।’
পূজা-মনিশ
২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপএ বছরই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন ৪২ বছর বয়সী বলিউডের প্রাক্তন নায়িকা এবং পরিচালক পূজা ভাট। মনিশ মাখিজার সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি ঘটালেন পরিচালক মহেশ ভাটের কন্যা পূজা। বিচ্ছেদের পর তিনি নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন। মনিশের সঙ্গে পূজার প্রথম দেখা হয় ‘পাপ’ ছবির সেটে। এরপর তারা ২০০৩ সালে বিয়ে করেন।
ফ্রিদা-দেব
২০১৪ সালে বলিউডের যতো ব্রেকআপ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এবং ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। দীর্ঘ ছয় বছরের টানাপেড়েনের পর এবার সত্যি সত্যি তাদের সম্পর্ক ভেঙে গেলো।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজ করার সময় থেকেই চুটিয়ে প্রেম করছিলেন দেব ও ফ্রিদা। সমস্যা শুরু হয় বাস্তব জীবনের জুটি থেকে। আবারও যখন রুপালি পর্দায় জুটি বাঁধার প্রস্তাব আসে, তখন ফ্রিদা সাফ জানিয়ে দেন তিনি আর দেবের সঙ্গে ছবি করবেন না। তখন অনেকেই বলেছিলেন তাদের সম্পর্কে চিড় ধরেছে। অবশেষ জানা গেলো ভাঙনের খবর।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud