পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাষী নজরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন খালেদা জিয়া

Posted on December 19, 2014 | in বিনোদন, রাজনীতি | by

36010_0নিউজ,ঢাকা; জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রাতে চাষী নজরুল ইসলামের স্ত্রী মিসেস জোৎস্না কাজী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। উন্নত চিকিৎসার বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও তার দায়িত্ব নিয়েছেন তিনি।
এ সময় তিনি চাষী নজরুলের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, জাসাসের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পেটে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ভর্তি হন চাষী নজরুল ইসলাম। চিকিৎকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার পেটে সংক্রমণ ধরা পড়েছে। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) প্রফেসর সৈয়দ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বুধবার তিনি বাসায় ফিরেছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud