পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মৌসুমের প্রথম হার পিএসজির

Posted on December 15, 2014 | in খেলাধুলা | by

723362_heroa_679863647স্পোর্টস ডেস্ক ঢাকা: ফ্রান্সের ‘লিগ ওয়ান’ এ চলতি মৌসুমের প্রথম হারের স্বাদ পেল প্যারিস সেইন্ট জার্মেই। গুইনগ্যাম্পের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
প্রতিপক্ষের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। কিন্তু খেলা শুরুর ১১ মিনিটের মাথায় লিড নেয় গুইনগ্যাম্প। মিডফিল্ডার ইয়োনউজি সানকারির অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেওয়া গোলটি করেন জেরেমি পিয়েড।
পিছিয়ে থাকার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লঁরা ব্ল্যাঁর শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ- এডিনসন কাভানিরা। গুইনগ্যাম্প ফুটবলারদের অতি রক্ষণাত্মক কৌশলের কারণে পুরো ম্যাচে শত চেষ্টা করেও ‍গোল পরিশোধ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে খেলার শুরুতেই এগিয়ে যেতে পারতো পিএসজি। দুই মিনিটের মাথায় কাভানির একটি দারুণ ভলি গোলবার ঘেষে চলে যায়। শেষ মুহুর্তে ইব্রাহিমোভিচের একটি চেষ্টাও প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক জোনাস লসেল। এছাড়াও পিএসজি স্ট্রাইকাররা আরো কিছু গোলের সুযোগ পেয়েছিল। তবে দিনটি মনে হয় তাদের ছিলনা। যার কারণে পুরো ম্যাচে দাপট দেখিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইব্রাহিমোভিচরা।

এদিকে এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারত পিএসজি। ১৮ ম্যাচ শেষে দশ জয়, সাত ড্র এবং এক হারের মাধ্যমে ৩৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পিএসজি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অলিম্পিক মার্শেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud