May 27, 2026
ঢাকা: নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি সই করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
হবিগঞ্জের বিবিয়ানায় এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে জয়েন্ট ভেনচার অব ইসোলাক্স ইনজেনিয়েরিয়া এসএ অব স্পেন অ্যান্ড স্যামসাং সিঅ্যান্ডটি কর্পোরেশনের সঙ্গে এ চুক্তি সই করে বিদ্যুৎ বোর্ড।
গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রতি ইউনিটে উৎপাদন খরচ পড়বে এক টাকা ১৩ পয়সা। এতে ৩৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর চুক্তি সই তারিখ থেকে ২৪ মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি মার্কিন ডলারেরও বেশি।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, পাঁচ বছর আগেও আমরা যেটা ভাবতে পারতাম না, এখন সেটা বাস্তবায়ন করছি।