পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নিন

Posted on December 15, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

35769_0নিউজ ডেস্ক,ঢাকা: অফিসে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ না করে এখন একটু ঘুমিয়ে নিন। কারণ ঘুম লুকাতে চোদ্দোবার চা-কফি খেলেও যে কাজ হয় না, তা তো ভালো করেই জানেন। তাই সময় নষ্ট না করে ১৫-২০ মিনিটের ঘুম দেন। আর হ্যাঁ, ওই সময়টুকুতে বসের চোখ রাঙানি, কাজের ঝামেলা দূরে সরিয়ে রাখুন। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। এতে আপনি চাঙ্গা তো হবেনই আর কাজের গতিও বাড়বে।

কাজের ফাঁকে ডেস্কে অল্প সময়ের এই ঘুমকে বলা হয় পাওয়ার ন্যাপ। ম্যাগাজিন আর ইন্টারনেট সার্চে পাওয়ার ন্যাপ কথাটি এখন আর নতুন কিছু নয়।
কীভাবে করবেন পাওয়ার ন্যাপ আর এর প্রয়োজনীয়তা কী, তা জেনে নিন-
১. যখনই দেখবেন কাজ করতে করতে আর পারছেন না, শরীরটা অবসন্ন হয়ে আসছে, তখন নিজের ডেস্কে খানিকক্ষণ মাথা রেখে ঘুমিয়ে নিন। তবে খুব বেশিক্ষণ নয়। বড় জোড় আধা ঘণ্টা। প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। ঘুম থেকে উঠে দেখবেন বেশ ফ্রেস লাগছে, কাজেও এনার্জি পাচ্ছেন।
২. বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত ঘুম থেকে ওঠার আট ঘণ্টা পর একটা ছোট্ট ন্যাপ নিলে কাজের ব্যাপারে আরো বেশি মাথা খোলে। চটপট সেরে ফেলা যায় হাতের কাজগুলোও। আর শুধু তাই নয় সাথে মজবুত থাকে স্মৃতিশক্তিও। আর শরীর-মন দুটোই ফুরফুরে থাকলে নতুন কাজে হাত দেয়ার ইচ্ছেটা আপনা-আপনি চলে আসবে। মস্তিষ্ক হয়ে উঠবে আরো বেশি সচল।
৩. চেষ্টা করুন পাওয়ার ন্যাপ নিতে যাওয়ার আগে মোবাইল সাইলেন্ট করে যেতে। যদি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনলাইন থাকেন, তাহলে সেখান থেকে লগআউট করুন। আর কানে হেডফোন গুঁজে শুতে যাবেন না। কারণ এটা তো রাতের আয়েশ করে ঘুমানো নয়।
৪. পাওয়ার ন্যাপের আগে অফিস সংক্রান্ত যাবতীয় টেনশন দূরে সরিয়ে রাখুন। একান্তই যদি মাথার মধ্যে কোনো চিন্তা ঘুরপাক খায়, তাহলে নিজের মনকে এই বলে সান্ত্বনা দিন-আধ ঘণ্টা পরে এটা নিয়ে ভাবব। এখন তো একটু ঘুমিয়ে নিই।
৫. গবেষণায় প্রমাণিত, কাজের ফাঁকে পাওয়ার ন্যাপ হার্টের পক্ষেও উপকারি। এতে নাকি হৃদরোগজনিত কারণে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। প্রতিদিন কাজের মাঝে মাঝে আধা ঘণ্টার পাওয়ার ন্যাপ হৃদরোগের সম্ভাবনা প্রায় ৩৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।
৬. আর দিনের বেলা একটু আর রাতে ৭-৮ টা ঘণ্টার ঘুম ঠিকমতো হলে পরের দিন সকালে ব্যায়াম করতে আলাদা তাগিদ পাওয়া যায়। ফলে সারাটা দিনই মন থাকে ফুরফুরে।
৭. তবে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের আগে পাওয়ার ন্যাপ নেবেন না। ঘুম তো আসবেই না। উল্টে শরীরে নানা রকম অস্বস্তি বাড়বে।
৮. মনে রাখবেন পাওয়ার ন্যাপ নেয়ার আগে কখনোই ভরপেট খাবেন না। তারপর কিন্তু ঘুমিয়ে পড়লে বিপদ।
৯. প্রতিদিন আধা ঘণ্টা না হোক অন্তত ১৫-২০ মিনিটের পাওয়ার ন্যাপও আমাদের নিত্যনৈমিত্তিক জীবন থেকে স্ট্রেস কম করতে দারুণ সহায়ক। আর বর্তমানে চারপাশের প্রতিযাগিতায় নিজেকে স্ট্রেস ফ্রি রাখাটা সবচেয়ে বেশি জরুরি।
১০. নিজের ডেস্কে পাওয়ার ন্যাপ নেয়ার সময় যদি দেখেন চারপাশে অতিরিক্ত হট্টগোল রয়েছে, তবে অফিসের কোনো শান্ত ঘর বা কোণাকে বেছে নিন খানিকক্ষণের জন্য।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud