পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবারের মিস ওয়ার্ল্ড দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস

Posted on December 15, 2014 | in বিনোদন | by

35795_1বিনোদন ডেস্ক,ঢাকা:
চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনে বিশ্ব সুন্দরীদের মধ্য থেকে মিস ওয়ার্ল্ড-২০১৪ এর সেরার মুকুট মাথায় পরলেন দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস।
লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে জয়ী হন তিনি।
গতবারের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের সুন্দরী মেগান ইয়ং তাকে মুকুট পরিয়ে দেন। রোলেনে স্ট্রাউস এবার ১২১জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেছেন।
প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন হাঙ্গেরির এডিনা ক‍াল্কজার এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী এলিজাবেথ সাফরিট।
মিস ওয়ার্ল্ড-২০১৪ এর টপ পাঁচে ছিলেন- হাঙ্গেরির এডিন কুল্কজার, অস্ট্রেলিয়ার কোর্টনি থর্প, দক্ষিণ আফ্রিকা রোলেনে স্ট্রাউস, যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিট এবং ইংল্যান্ডের কারিনা টাইরেল।
তবে মালয়েশিয়ার তরুণী দেওয়ি লায়ানা সেরিয়েস্থা দর্শক ভোটে সরাসরি সেরা ছয়-এ স্থান করে নিয়েছেন। এদিকে সেমি-ফাইনালে শীর্ষে থাকলেও টপ পাঁচ থেকে বাদ পড়েন এবারের মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া ভারতের প্রতিযোগী কোয়েল রানা। তবে ‘বিউটি উইথ এ পারপাজ’ এবং ওয়ার্ল্ড ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড‘ লাভ করেছেন এই ভারতীয় সুন্দরী।
প্রতিযোগিতায় বিচারক প্যানেলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক রেড ক্রস কর্মী জুলিয়া মর্লি, ফ্রান্সের রুডি সেলস, ভ্যারাইটি ইন্টারন্যাশনাল বোর্ড মেম্বার মার্সা রে র্যাটক্লিফ, খ্যাতিমান ইংরেজ সুরকার টনি হ্যাটচ, মিস ওয়ার্ল্ড-২০০৭ ঝাং ঝিলিন, মিস ওয়ার্ল্ড ২০০১ আগবানি দেরেগো,
মিস ওয়ার্ল্ড ২০০৯ কায়ানি অ্যালডোরিনো এবং মিস ওয়ার্ল্ড ২০০২ আজরা আকিন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud