পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রোহিঙ্গা আশ্রয়: আব্দুর রহমান বদির ২ ভাইয়ের বিরুদ্ধে মামলা

Posted on December 15, 2014 | in সারা দেশ | by

35800_Untitled-1নিউজ,কক্সবাজার:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ইয়াবা ব্যবসায়ী ও কক্সবাজারের বহু বিতর্কিত সরকারি দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই সহোদর ফয়সাল ও শফিকের বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ।
সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও পুলিশ বাড়ির ‘কেয়ার টেকার’ শামসুল আলম পুতিয়াকে (৪০) আটক করে। পুতিয়া মিয়ানমারের নাগরিক আকিয়ার জেলার বুজিডং থানার রশিদ আহমদের ছেলে।
পরে আটক রোহিঙ্গা শামসুল আলম পুতিয়াসহ বদির দুই ভাই পলাতক ফয়সাল ও শফিককে আসামি করে টেকনাফ থানায় মামলা করেছে পুলিশ।
এর আগে গত ১৩ ডিসেম্বর এমপি বদির সৎ মায়ের বোনের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ৩ নম্বর আসামি মংমংসেনকে (মমসি) গ্রেপ্তার করে পুলিশ।
টেকনাফ মডেল থারার ওসি মোক্তার হোসেন জানান, বদির দুই ভাই-ই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদে অভিযানে তারা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud