পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জিয়ার পর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পুর্নবাসন করেছেন : হানিফ

Posted on December 15, 2014 | in রাজনীতি | by

35807_00নিউজ,ঢাকা: জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও রাজাকারদের রাজনৈতিকভাবে পুর্নবাসন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
বুদ্ধিজীবীদের কবরস্থানে খালেদা জিয়া ‍ফুল দিতে যাওয়ায় তিনি অবাক হয়েছিলেন বলেও মন্তব্য করেন।
বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলার মুখ নামের সাংস্কৃতিক সংগঠনের ২৫ বছর পূর্তির শোভাযাত্রার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
-উল আলম হানিফ বলেন, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম সেই পাকিস্থানের দোসর কুখ্যাত আলবদর, আলশামস, রাজাকারদের জেলখানা থেকে বের করে রাজনৈতিকভাবে পুর্নবাসন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন প্রয়াত জিয়াউর রহমান। ওই সময়ে কুখ্যাত রাজাকার আব্দুল আলীমকে রেলমন্ত্রী বানিয়ে ৩০ লাখ শহীদের আত্মাকে পদদলিত করা হয়।
ঠিক তেমনিভাবে তার (জিয়াউর রহমান) স্ত্রী খালেদা জিয়াও রাষ্ট্র ক্ষমতায় আসার পর রাজাকার মতিউর রহমান নিজামীসহ কয়েকজন যুদ্ধাপরাধী ও রাজাকারকে মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। এভাবেই আমরা স্বাধীনতার মূল চেতনা থেকে সরে আসছিলাম।
তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছরে অনেক পট পরিবর্তন হয়েছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর যে চেতনা নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম সেই চেতনাকে ধ্বংস করা হয়েছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়েছিলেন। আমি খুব অবাক হলাম যে, গত পাঁচ বছর বুদ্ধিজীবী হত্যাকারী আলবদর, আলশামসদের বিচারকাজ বন্ধ করার জন্য বারবার দাবি জানিয়েছেন এই খালেদা জিয়া।
তাদের (বুদ্ধিজীবী হত্যাকারী) বিচার বাধাগ্রস্ত করার জন্য সভা, সমাবেশ, হরতাল, সহিংসতা চালিয়েছেন, নানা কর্মসূচি দিয়েছেন। সেই নেত্রী বুদ্ধিজীবীদের কবরস্থানে ফুল দিতে গিয়েছিলেন। এটা কোন ধরনের প্রতারণা।
এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাইফু আজম বাশার, সাধারণ সম্পাদক সনজীব দাস অপু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud