পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আওয়ামী লীগে যোগ না দেয়ায় এই হত্যা

Posted on December 15, 2014 | in রাজনীতি | by

35773_000নিউজ,ঢাকা: হাজারীবাগে এক বিএনপির নেতাকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের ভাইয়ের সন্দেহ আওয়ামী লীগে যোগ না দেয়ায় তার ভাইকে হত্যা করা হয়েছে।
আফজাল হোসেন সাত্তার (৪২) হাজারীবাগে ট্যানারির ব্যবসা করেন। তিনি ৪৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। ৮২ মনেশ্বর রোডে তার বাসা।
দুপুরে অফিস থেকে বাসায় যান আফজাল। পৌনে ৩টার দিকে দুপুরের খাওয়া শেষে বাসা থেকে বের হন তিনি। মনেশ্বর রোডের তিন মাজার নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি গুলি করে। চারটি গুলি তার মাথা, পেট ও গালে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ভাই মোতালেব অভিযোগ করেন, গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নেতারা আফজালকে তাদের দলে যোগ দেয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তিনি যোগ না দেয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি বলেন, চাঁদাবাজির সংক্রান্ত কারণেও এঘটনা ঘটতে পারে।
থানার ওসি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud