পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ধর্ষণের ফাঁদে!

Posted on December 13, 2014 | in খেলাধুলা | by

193395 copyইসমাঈল হুসাইন ইমু : জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন নাজনীন আক্তার হ্যাপী নামের এক টিভি অভিনেত্রী ও মডেল। শনিবার বিকালে মিরপুর মডেল থানায় নাজনীন হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। নাজনীন আক্তার হ্যাপী নামের ওই অভিনেত্রী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন। খ্যাতিহীন এই অভিনেত্রীর চাল চলন এলাকাবাসি খুব একটা ভালো চোখে দেখছে না। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেছেন,  নাজনীন বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত। বেশিরভাগ সময় গভীর রাতে গাড়িতে বাসায় ফিরেন একাধিক পুরুষের সঙ্গে। এ নিয়ে এলাকায় সমালোচনা হয়।  তবে রুবেলের সঙ্গে ঘটনাটিকে তারা ভিন্নভাবে দেখছেন। তারা মনে করছেন, ক্রিকেটার রুবেলকে রীতিমত ট্রাপে ফেলেছে নাজনীন। এর আগে বাইরের অনেক লোক নাজনীনের বাসায় যাতায়ত করতে দেখেছি। তারা বলেন, রুবেলের বিরুদ্ধে নাজনীনের এটি সাজানো মামলা। অপর একটি সূত্র জানিয়েছে, অভিনেত্রী নাজনীন ট্রাপে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে রুবেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় জাতীয় ক্রিকেট দলের একজন প্রতিভবান ক্রিকেটারের সুনাম ক্ষুণœ করে তাকে হেয় করা হচ্ছে। নাজনীন প্রথম সারির কোন অভিনেত্রী নন। তবে বিভিন্ন স্থানে বলে বেড়ান তিনি অনেক দামি মডেল ও অভিনেত্রী। টিভি তারকাদের কাছে স্বল্প পরিচিত এই অভিনেত্রীর মুল কাজই ধনাঢ্যদের ফাঁদে ফেলে টাকা কামানো। এ ব্যাপারে নাজনীন বলেন, রুবেলে সঙ্গে তার নয়মাস ধরে সম্পর্ক। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের প্রস্তাবের কারণেই তাকে বাঁধা দেইনি। বেশ কিছুদিন ধরে রুবেল উল্টোপাল্টা কথা বলছে। এছাড়া গত কয়েকদিন ধরে খারাপ আচরণ করছে রুবেল। তার আচরণে মনে হচ্ছে বিয়ের প্রলোভনে সে প্রতারণা করেছে। তাই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হলাম। ঘটনা জানতে ক্রিকেটার রুবেলের মোবাইলে একধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud