পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমি অপমানিত ও ক্ষুব্ধ : সাবিনা ইয়াসমীন

Posted on December 11, 2014 | in বিনোদন | by

401768_342621839138097_2041474286_nবিনােদন ডেস্ক: বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলেও শেষ মুহূর্তে অংশ নেননি সেরাকণ্ঠখ্যাত গায়ক ইমরান। তাঁর এহেন আচরণে অপমানিত, ক্ষুব্ধ হয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গান গাইতে এসেছে এখনো দুদিন হয়নি। তার মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে এ ধরনের আচরণ সত্যিই দুঃখজনক। আমি রীতিমতো অপমানিত ও ক্ষুব্ধ। একই সঙ্গে বিস্মিত তার এই আচরণে। ওর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সত্যিই ক্ষমার অযোগ্য। কী বলব বুঝে উঠতে পারছি না। গান গাইতে এসে অল্প কদিনের মধ্যেই যদি এমন আচরণ হয়, তাহলে তো তার ভবিষ্যৎ​ অন্ধকার দেখছি।’ একজন শিল্পীকে কেবল ভালো গান গাইলেই চলে না, মানুষ হিসেবেও ভালো হতে হয়। এমন কাণ্ডজ্ঞানহীন ও অপেশাদার আচরণ ইমরানের বড় শিল্পী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। বললেন, ‘একজন শিল্পীর জীবনে কমিটমেন্ট রক্ষা করাটা অনেক বেশি জরুরি।’ বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাত দিনের অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে সাবিনা ইয়াসমীনের এই অনুষ্ঠান। ৬ ডিসেম্বর সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে ইমরান তাঁর সম্মতি জানিয়েছিলেন। কথা ছিল, সাবিনা ইয়াসমীনের একটি কালজয়ী দ্বৈত গানে কণ্ঠ দেবেন ঝিলিক ও ইমরান। ৯ তারিখ গানটি ধারণ করার তারিখও নির্ধারিত ছিল। যথাসময়ে ঝিলিক বিটিভির স্টুডিওতে হাজির হলেও একেবারে শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে ইমরান সেখানে উপস্থিত হননি।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘ইমরানের এ আচরণ অপেশাদার। বিটিভির এই অনুষ্ঠানের জন্য আমিই ঝিলিক, কোনাল ও ইমরানের নাম প্রস্তাব করি। এর মধ্যে অসুস্থ সত্ত্বেও ঝিলিক ও কোনাল অনুষ্ঠানের কাজ খুব ভালোভাবেই সম্পন্ন করেছে। ইমরান অসুস্থতার কথা বললেও শুনেছি সে মোটেও অসুস্থ ছিল না।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud