পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শনিবার কাঁচপুর যাচ্ছেন খালেদা জিয়া

Posted on December 11, 2014 | in রাজনীতি | by

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আগামী শনিবার ২০-দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান সরকারবিরোধী SHUFIAN (8) SHUFIAN (13) SHUFIAN (15)আন্দোলন চাঙা করতেই এই জনসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান এক বিবৃতিতে জানান, শনিবারের জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি লোক সমাগম হবে। নারায়ণগঞ্জের সব উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় যোগ দেবেন। ইতিমধ্যে সভার প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির একাধিক নেতা গতকাল বুধবার রাতে জানান, কাঁচপুরের জনসভার তারিখ ঘোষণার আগে খালেদা জিয়ার সঙ্গে জেলা বিএনপির নেতাদের একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে খালেদা জিয়া দলের কোন্দল ভুলে সব নেতাকে ঐক্যবদ্ধ হয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানান, সভা বানচাল করার জন্য সরকার ও প্রশাসনের লোকজন উঠেপড়ে লেগেছেন। সভায় যাতে লোকসমাগম কম হয়, সে জন্য নেতা-কর্মীদের সরকারদলীয় ক্যাডাররা নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এত কিছুর পরও জনসভা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud