পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কোস্টগার্ডের ঘাঁটি ‘অগ্রযাত্রার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Posted on December 11, 2014 | in জাতীয় | by

পটুয়াখালী: উপকূলীয় জেলেদের নিরাপত্তায় দেশের কোস্টগার্ডের একমাত্র ঘাঁটি ‘অগ্রযাত্রার’ উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী 11-12-14-PM_Patuakhali-4জেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পাশে ইটবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এই ঘাঁটির উদ্বোধন করেন তিনি। এ প্রশিক্ষণ ঘাঁটিতে ১৯টি ভবন ও সাতটি বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৪৩ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে। উপকূলীয় জেলেদের নিরাপত্তার পাশাপাশি নৌ ও সমুদ্র পথকে নিরাপদ রাখতে প্রশিক্ষিত কোস্ট গার্ড তৈরিতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সার্ভার স্টেশনসহ আরো চারটি উন্নয়ন প্রকল্প এবং আটটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার জনগণকে আরো সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডকে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে কোস্টগার্ডে একটি জোন, তিনটি বেইস, ১৮টি স্টেশন, ১০টি আউটপোস্ট, ৫৭টি বিভিন্ন ধরনের জলযান, আটটি পন্টুন এবং ১ হাজার ২৮২ জন জনবল যুক্ত করা হয়েছে। আরো ১৮টি বিভিন্ন ধরনের জলযান ও আটটি পন্টুন নির্মাণাধীন রয়েছে। এগুলো খুব শিগগিরই কোস্টগার্ড বহরে সংযোজিত হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud