May 1, 2026
জয়পুরহাট: জয়পুরহাটের শিমুলতলিতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। বৃহস্পতিবার ৫টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে ওই এলাকার একটি বস্তিতে পড়ে যায়। এসময় বস্তিতে থাকা ৩জন নিহত হয়। আহত হয় ১৪ জন।