May 1, 2026
ঢাকা: সামর্থ থাকলেও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপরও গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ‘জ্বলছে আলো, চলছে দেশ, আলোকিত বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে বিদ্যুৎ সপ্তাহ। গত ৩০ নভেম্বর স্কাউটিংয়ের ক্যাম্পেইন উদ্বোধনের মাধ্যমে বিদ্যুৎ সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে ৩ দিনব্যাপী বিদ্যুৎ মেলাও ছাড়াও থাকছে আগামী ১৮-২১ ডিসেম্বর দেশব্যাপী ক্যাম্পেইনের আয়োজন। বিদ্যুৎ মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।