পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

Posted on December 10, 2014 | in সারা দেশ | by

urlময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুই পুলিশ সদস্যকে আহত করে হত্যাসহ প্রায় অর্ধশত মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সঙ্গীরা। পুলিশ জানায়, চানপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনায় আহতরা হলেন মুক্তাগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুর ও এএসআই রেজানুর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বাবলু, হাবলু, আব্দুল্লাহ, শেকবর আলী, হযরত আলী (চেঙ্গু) ও কদ্দুসকে ধরতে এএসআই শহিনুর ও এএসআই রেজানুর দুপুরে চানপুর গ্রামে যান। আব্দুল্লাহকে ধরার পর অপর আসামিরা একত্রিত হয়ে দা ও লাঠি নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা এই দুই পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে হত্যাসহ ৪৭ মামলার আসামি আব্দুল্লাহকে ছিনিয়ে নিয়ে যায়। ওসি বলেন, পরে এলাকাবাসী দুই পুলিশকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud