April 19, 2026
শীতের দিনে সবচাইতে বেশি ভুক্তভোগী যেন আপনার নরম-কোমল ঠোঁট জোড়াই। শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, হারিয়ে ফেলে স্বাভাবিক সৌন্দর্য। কীভাবে সুন্দর রাখবেন? চলুন, জেনে নিই কিছু ঘরোয়া ও কার্যকরী উপায় যেগুলো আপনার ঠোঁটকে এই শীতেও রাখবে নরম ও সুন্দর।
ঘি
শীতের রাতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে কয়েক ফোঁটা ঘি ম্যাসাজ করুন। গোটা মৌসুমে একবারও ফাটবে না ঠোঁট।
গোলাপ জল এবং গ্লিসারিন
লিপবাম বা ভ্যাসেলিনের বদলে ব্যবহার করুন এই দুটি উপাদান। টেবিল চামচের এক চামচ গোলাপ জল এবং এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। শুধু ঠোঁটেই নয়, ব্যবহার করতে পারেন সম্পূর্ণ দেহে।
মধু
এই শীতে প্রতিদিন ঠোঁটে মধু মাখুন। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন, ঠোঁট থাকবে কোমল।
জোজোবা অয়েল
এই তেল ঠোঁটের ফাটা ঠিক করতে অত্যন্ত কার্যকর, কেননা তা ঠোঁটে নতুন কোষ জন্মে সহায়তা করে থাকে। এই তেল ঠোঁটে মাখুন, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই ঠোঁট ফাটা সেরে যাবে।
শসা
শসার রস কেবল চোখের কালো দাগ দূর করতেই নয়, ঠোঁট নরম রাখতেও কার্যকরী। কাঁচা দুধের সাথে শসার রস মিশিয়ে লাগান দাগছোপ দূর করতে।
লেবুর রস
লেবুর রস ঠোঁটে পুষ্টি জোগায় এবং নরম ও কোমল রাখে। একটি ছোট বাটিতে এক চা চামচ দুধের সঙ্গে তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এরপর ঠোঁটের ওপর এবং পাশে ঘুমাতে যাওয়ার আগে লাগাতে হবে। এটি পরপর তিন দিন প্রয়োগে ভালো ফল পাওয়া যাবে।