April 16, 2026
নিউজ ডেস্ক,ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন নারীশিক্ষা আন্দোলনের নেত্রী এবং এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। বুধবার ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল নেয়ার আগে বিবিসিকে এই স্বপ্নের কথা জানিয়েছেন এই পাক কিশোরী। রাজনীতিতে তার আদর্শ হচ্ছেন পাকিস্তানের সাবেক নারী প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো।
, চলতি বছর সবচেয়ে কমবয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মালালা।
ওসেলোতে বিবিসি’র হার্ডটক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মালালা। তিনি অনুষ্ঠানের উপস্থাপক স্টেফেন সাকুরকে বলেছেন,‘আমি দেশের জন্য কিছু করতে চাই। স্বপ্ন দেখি একদিন এই দেশ উন্নত হবে এবং প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পাবে।’
করে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হতে চান এই কিশোরী। এখন থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। এক্ষেত্রে তার আদর্শ হচ্ছেন সে দেশের আলোচিত নারী নেত্রী বেনজির ভূট্টো। দু বার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেত্রী ২০০৭ সালে নিহত হয়েছিলেন।
,‘আমি দেশের সেবা করার জন্য রাজনীতিতে আসতে চাই এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চাই।’
শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করার ঘটনাকে নিজের জন্য সম্মানজনক হিসেবে উল্লেখ করেছেন মালালা। তার ভাষায়,‘এই শান্তি পুরস্কার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাকে আরো আশা-আরো সাহস যোগাবে। অনেক বেশি মানুষ এখন আমাকে সমর্থন করায় আমি নিজেকে আগের চেয়েও শক্তিশালী মনে করি।’
সত্যার্থীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার সময় ১৭ বছরের এই কিশোরী শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকারে কথাও পুনর্ব্যক্ত করেছেন।
প্রদান অনুষ্ঠানে থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুজনের একজনও। এতে হতাশা ব্যক্ত করেছেন মালালা।
, ২০১২ সালে পাকিস্তানি নারীদের শিক্ষার অধিকারের কথা বলায় জঙ্গি গোষ্ঠী তালেবানদের রোষানলে পড়েন এই কিশোরী। ২০১২ সালের অক্টোবর মাসে তালেবান বন্দুধারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান মালালা।