April 21, 2026
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেক নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সকালে মামলার বাদি আওয়ামী লীগ নেতা মনির খান এ গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন। নথি পর্যবেক্ষণ করে মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
, গত ১৬ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। সেদিন আদালত তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সেই পরিপ্রেক্ষিতে আজ মামলার বাদি আদালতে এসে গ্রেফতারি পরোয়ানা দাবির আবেদন করেন।
এজাহার থেকে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’
পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেকের এ বক্তব্য প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগ এনে দ-বিধি ৪৯৯/৫০০ ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি দায়ের করেন।