April 21, 2026
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ভোরে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বরের ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গো থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন ১ কেজি। এসকিউ৪৪৬ সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে গার্মেন্ট এক্সেসরিজের আড়ালে এ স্বর্ণ আনা হয়েছিল।