April 16, 2026
নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পতন ঠেকাতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার ছু-মন্তর দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
হাসিনা মাঝে মাঝে যাদুকরের মতো ছু-মন্তর দেখায় অভিযোগ করে রিজভী বলেন, ‘এখন সময় চূরান্ত অবস্থায় এসেছে। এ মুহূর্তে মানুষ একটি নির্বাচন চায়। সরকারের পতন চায়। কিন্তু শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুলি করাচ্ছেন। বেড়াজাল সৃষ্টি করছেন। নিজেদের পতন ঠেকাতে সিটি করপোরেরশন নির্বাচন অনুষ্ঠানের ছু-মন্তর ছোড়ার চেষ্টা করছেন।’
বলেন, ‘সরকারের পতন ছাড়া এ আন্দোলন থাকবে না। প্রধানমন্ত্রীর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপছে। তার ময়ূর সিংহাসনের পালক একে একে পড়ে যাচ্ছে। যেকোনো সময় সুরসুর করে সব পড়ে যাবে।’
পথিকৃত বেগম রোকেয়া আদর্শের সূত্র ধরে বলেন, ‘বেগম রোকেয়া নারীদের উন্নয়ন ও অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেছেন। আজকের নারীরা এখন পিছিয়ে নেই।’ আরও বেশি করে বেগম রোকেয়ার চর্চা করার আহ্বান জানান তিনি।
সরকারের সময় নারীরা পথে-ঘাটে লাঞ্ছিত ও ধর্ষিত হচ্ছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আন্দোলনে যেসব নারীর ভাই বা স্বামী অংশ নিয়েছেন সেসব নারীকে বিএনপি করার অভিযোগে লাঞ্ছিত করা হয়েছে।
, খালেদা জিয়া নারী উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। নারীদের শিক্ষা, চাকরি সবক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। এ সরকার ক্ষমতায় আসার পর নারী উন্নয়নে তো কোনো কাজ করছেই না বরং নারীদের পথে-ঘাটে কর্মস্থলে লাঞ্ছিত হতে হচ্ছে। তিনি এ থেকে নারী ও দেশকে রক্ষার জন্য চলমান আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি বেগম নুরে আরা সাফা। এছাড়া বক্তব্য রাখেন- মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সম্পাদক লায়লা বেগম, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।