পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকারের ব্যর্থতায় জনশক্তি রফতানি কমে গেছে

Posted on December 5, 2014 | in রাজনীতি | by

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে জনশক্তি রফতানি কমে গেছে। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।1417758201
মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক এএসএম শফিউজ্জামান খোকন, মুক্তিযুদ্ধ  প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ।
গত ৩ ডিসেম্বর জনশক্তি রফতানি, ভিসা প্রক্রিয়া সহজকরণ, পর্যটন খাতে সহযোগিতা করা ও সাংস্কৃতিক বিনিয়োগের মাধ্যমে দ্বিপীয় সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মালয়েশিয়ার সাথে সরকারের চুক্তি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ এমনিতেই জনশক্তি রফতানি করতো। আওয়ামী সরকারের কর্মকাণ্ডের কারণে তা বন্ধ হয়ে গেছে। এখন তারা বলছে, মালয়েশিয়ার সাথে জনশক্তি রফতানির ব্যাপারে চুক্তি হয়েছে।
তিনি বলেন, চুক্তি হলে তো ভালোই। কিন্তু মালয়েশিয়ার সঙ্গে চুক্তির বিষয়গুলো সরকার গোপন রাখছে। কোনো চুক্তিই প্রকাশ করেনি। কাজেই আসলে তারা কী চুক্তি করছে তা তারাই জানেন। এই চুক্তির পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud