April 24, 2026
নাটোর: ক্রিকেটে বিশ্ব রেকর্ড করে অসামান্য সাফল্য প্রদর্শনে নাটোরের ছেলে তাইজুল ইসলামের সব দায়িত্ব নিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
বুধবার রাতে শহরের কান্দিভিটুয়ায় তার রাজনৈতিক অফিসে তাইজুলের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় তিনি তাইজুলকে ফুলেল শুভেচ্ছ সহ নগদ কিছু অর্থ প্রদান করেন। এসময় তিনি বলেন, তাইজুলের সাফল্যে সারা দেশবাসীর সাথে নাটোরের মানুষ সবচেয়ে বেশী আনন্দিত। এ আনন্দকে ধরে রাখতে তাইজুলকে আরো এগিয়ে যেতে হবে আর এজন্য তার খেলাধুলা, চলাফেরা ও পোশক-আসাক সহ সব ধরনের খরচের দায়িত্ব তিনি বহন করবেন। সংবর্ধনার জবাবে ক্রিকেটার তাইজুল ইসলাম নাটোরের সন্তান হিসেবে তার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নাটোর সহ দেশবাসীর মুখ উজ্জ্বল করতে সবার দোয়া কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, নাটোর জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান চৌধুর এহিয়া, নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী ও সোনালী ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোর্তৃজা আলী বাবলু উপস্থিত ছিলেন।