April 24, 2026
নিউজ ডেস্ক: ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। কিন্তু ২০১৫ বিশ্বকাপে তাকে রাখা হয়নি দলে। আগামী বিশ্বকাপে নেই যুবরাজ-শেবাগ-গম্ভীর গত বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা রাখা ৫ ক্রিকেটারকে বাদ দিয়ে আগামী বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। যুবরাজ ছাড়াও বাদ পড়েছেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, হরভাজন সিং ও জহির খান। তরুণ ক্রিকেটারদের ঝলমলে পারফরমেন্সে ম্লান এই সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা হচ্ছে না বলেই শোনা যাচ্ছিলো গুঞ্জন। তবে অভিজ্ঞতা বিচারে শেষ পর্যন্ত তারা দলে জায়গা পাবেন বলেও আশা ছিল অনেকের। কিন্তু আশার গুঁড়ে বালি ছিটিয়ে সত্যি সত্যিই দল থেকে বাদ দেয়া হল তাদের। ২০১১ বিশ্বকাপ খেলা মাত্র চারজন খেলোয়াড় ভারতের এবারের দলে ঠাঁই পেয়েছেন।

ভারতের প্রাথমিক দল: মাহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, রবিন উত্থাপা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মনীশ পান্ডে, ঋধিমান সাহা, সঞ্জু স্যামসন, রবীচন্দ্রন অশ্বিন, পারভেজ রাসুল, করন শর্মা, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, বরুণ অ্যারন, উমেশ যাদব, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিন্দা, কুলদীপ যাদব ও মুরালি বিজয়। সূত্র: এনডিটিভি, মুম্বাই মিরর