April 18, 2026

ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল তিনটা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন। ফ্লাইটটি নেপালের স্থানীয় সময় সোয়া ৪টার দিকের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নভেম্বর কাঠমান্ডুর ‘রাষ্ট্রীয় সভা গৃহে’ দুই দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হবে।
সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন এবং ভাষণ দিবেন।
পর নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাতে নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।
নভেম্বর সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সার্ক নেতাদের সঙ্গে নেপালের ধুলিখেল পর্যটন কেন্দ্রে যাবেন। সেখান থেকে ফিরে তিনি সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা নেপালের রাষ্ট্রপতি রামবরণ যাদবের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সার্ক নেতাদের সম্মানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সার্ক নেতারা।
নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। ১৯৮০ সালে এ বিষয়টি প্রথম উত্থাপিত হয়।
সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় সার্ক। পরে নতুন করে আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করায় সার্কের সদস্য দেশ এখন ৮টি।