পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Posted on November 25, 2014 | in জাতীয় | by

ঢাকা:  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলআব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ)আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের ১২ ডিসেম্বর রাতে ফাঁসি দেওয়া হয়েছে ।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। অপর বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. কুদ্দুস জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এর পর আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাত দশটা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় চূড়ান্ত রায়ের পর সে রায়ের পুনঃবিবেচনার (রিভিউ) আবেদন করা যাবে কিনা সে বিতর্কের অবসান ঘটবে।
বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। প্রায় আড়াই মাসেরও বেশি সময় পর ৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের কপি প্রকাশের পর ৮ ডিসেম্বর সেটি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ট্রাইব্যুনাল ওইদিনই কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারি করে আদেশটি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। রায়ের কপি হাতে পেয়েই তার ফাঁসি কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
বিরুদ্ধে রিভিউ করতে আসামিপক্ষের উদ্যোগের প্রেক্ষাপটে ১০ ডিসেম্বর রাতে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নিজ বাস ভবনে কোর্ট বসিয়ে ফাঁসির আদেশ স্থগিত করেছিলেন।
দিন কাদের মোল্লার পক্ষে রিভিউ সংক্রান্ত দুটি আবেদন দায়ের করা হয়েছিল আপিল বিভাগে। পরে আপিল বিভাগ একদিন শুনানি করে আবেদন ডিসমিসড করে দেন।
আবেদন খারিজের দিন রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু রিভিউ আবেদন কী কারণে খারিজ হয়েছে তা স্পষ্ট করেননি আপিল বিভাগ।
রায় প্রকাশ হলে জানা যাবে রিভিউ আবেদনের বিষয়ে আপিল বিভাগের পর্য বেক্ষণ।
বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বরাবর বলে আসছেন সংবিধানের ৪৭(ক) (২) অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তির রিভিউ আবেদন করার অধিকারকে খর্ব করা হয়েছে। এর ফলে তারা রিভিউ আবেদন করতে পারবে না।
সংবিধানের ১০৫ অনুচ্ছেদ দেখিয়ে দাবি করছেন রিভিউ আবেদন করার অধিকার আসামির রয়েছে।
কাদের মোল্লা রিভিউ আবেদনের বিষয়ে সংক্ষিপ্ত আদেশ দেয়ার পর বিষয়টি অনিষ্পত্তি অবস্থায় থেকে যায়।
বিষয়ে সুপ্রিমকোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, “আইনে সব কিছু স্পষ্ট সাদা বা কালো বলে দেয়া থাকে না। সব কিছু বলে দেয়া সম্ভবও নয়। তিনি বলেন, যখন সব কিছু স্পষ্ট বলে দেয়া থাকে না, তখন ওই আইন প্রয়োগের ক্ষেত্রে একটা যৌক্তিক ব্যাখ্যা থাকতে হয়। ”
, “আমি মনে করি সংবিধান অনুযায়ী যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিতরা রিভিউর সুযোগ পাবেন না। কারণ সংবিধানের মাধ্যমেই সেই সুযোগ বাতিল করা হয়েছে। তবে আপিল বিভাগ যদি মনে করেন, এই রিভিউর সুযোগ দিলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে সুপ্রিমকোর্ট তাদের নিজস্ব ক্ষমতাবলে এই সুযোগ দিতে পারেন।”

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud