April 22, 2026
প্রতিবেদক: সোমবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপি শান্তিপূর্ণ হরতাল’ পালনের ঘোষণা দিয়েছে ন্যাশনালিস্ট ডেমক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফ্রন্টের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ঘোষণা দেন। নিলু জানান, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে তাকে গ্রেপ্তার করা হলে হরতাল প্রত্যাহার করা হবে। দেশব্যাপি শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য কলেমায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।