পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শুরু হচ্ছে ফ্যামিলি প্যাক

Posted on November 23, 2014 | in বিনোদন | by

Family-pack-02বিনোদন ডেস্ক : এনটিভিতে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি প্যাক’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, বুড়িআলী, অগ্নিলা ইকবাল, ঊর্মিলা শ্রাবন্তী কর, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
শুরু হচ্ছে ফ্যামিলি প্যাক
গোলাম কিবরিয়া সাহেবের ফ্যামিলি সদস্য সংখ্যা ৯। তিন ছেলে, চার মেয়ে, তিনি নিজে এবং তার স্ত্রী। বনানীর মতো আবাসিক এলাকায় তার আছে নিজস্ব একটি পাঁচতলা বাসা। নিজের বাড়িটির মতো গোলাম কিবরিয়া তার সাত ছেলেমেয়েকেও সম্পত্তি মনে করেন। বড় ছেলের বয়স প্রায় চল্লিশ, ছোটো মেয়ের বয়স পঁচিশ। কারো বিয়ে দেননি তিনি এখনো। এই পরিবারের গল্প নিয়েই তৈরি হয়েছে নাটকটি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud