পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিছিয়ে গেলো ‘রাজাবাবু’

Posted on November 22, 2014 | in বিনোদন | by

10306733_1416452408641185_7296868389417388699_n
বিনোদন ডেস্ক : শনিবার থেকে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির শুটিং শুরু হবার কথা ছিল। কিন্তু চিত্রনাট্যের কাজ এখনও বাকি থাকায় ছবিটির শ্যুটিং পিছিয়ে গিয়েছে। গত ৬ নভেম্বর থেকে শাকিব-আচঁল জুটি অভিনীত ‘রাজাবাবু’ ছবির শ্যুটিং শুরু হবার কথা ছিল। তবে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার কারণে তা পিছিয়ে ২২ নভেম্বর করা হয়। কিন্তু চিত্রনাট্যের কাজ বাকি থাকায় দ্বিতীয় দফায়ও ছবিটির শ্যুটিং আটকে গিয়েছে। এদিকে ‘রাজাবাবু’ শ্যুটিং শুরু করা প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন জানান, চিত্রনাট্যে পরিবর্তনের কারণেই শ্যুটিং শুরু করতে দেরি হচ্ছে। তবে আগামী বছরের প্রথমদিকেই শ্যুটিং শুরু করার ব্যাপারে তিনি আশাবাদী।
এদিকে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘বাদশা’ নামে আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটির শ্যুটিং শুরু হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud