April 19, 2026
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ৮টি অভিযোগের ভিত্তিতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে সাজা দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করেছেন তিনি। ১৪টি ভলিউমে ৬ হাজার ২৫২ পৃষ্ঠা, ১৬৮টি গ্রাউন্ডে তিনি আপিল করেছেন।
রোববার দুপুরে এ আপিল দায়ের করা হয়। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন নিজামীর আইনজীবী শিশির মুহম্মদ মুনির বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, সাধারণের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বাকি চার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।