পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিসৌরির ফার্গুসনে অশান্তি

Posted on November 22, 2014 | in আন্তর্জাতিক | by

FARGUSONআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের ফার্গুসন শহরে এক কৃষ্ণাঙ্গ তরুনকে হত্যার রায় নিয়ে অশান্তি বিরাজ করছে। প্রাদেশিক পুলিশ দপ্তরের শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ড্যারেন উইলসনের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের মৃত্যু নিয়ে মামলার রায়ের দিন যত আগাচ্ছে ততই শহরে উত্তেজনা বাড়ছে।
শহরে গত দুদিনে অশান্তি ছড়ানোর অভিযোগে ইতোমধ্যেই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে তীব্র ঠাণ্ডা উপেক্ষা করেই পুলিশ স্টেশনের সামনে অনেকেই বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বিক্ষোভকারীরা গাড়ি থামিয়ে, প্ল্যাকার্ড নাড়িয়ে ‘কাদের রাস্তা?’ ‘আমাদের রাস্তা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
মিসৌরি প্রদেশের গভর্নর জে নিক্সনের নির্দেশে মঙ্গলবার থেকেই ফার্গুসন এবং সেন্ট লুই শহরে ৪০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। রায় ঘোষণার আগে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো মিসৌরি প্রদেশেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার, আমেরিকার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এক ভাষণে পুলিশকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের মোকাবেলা করার সময় পুলিশ যেন সংযত থাকে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud