April 18, 2026
আন্তর্জাতিক ডেস্ক : এক বাংলাদেশি বন্দীকে হত্যার দায়ে স্থানীয় দুই অভিবাসন কর্মকর্তাকে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার একটি আদালত। শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
স্থানীয় পত্রিকা দ্য স্টার জানিয়েছে, মো. আমিনুদ্দিন ইয়াসিন এবং জুহাইরুল ইফেন্দি জুয়ালকাফি প্রাদেশিক রাজধানী পার্লিসের কাঙ্গর এলাকার অভিবাসন কর্মকর্তা। তারা আবু বকর সিদ্দিক (৪৫) নামে এক বন্দীকে হাজতে নির্যাতন করে হত্যা করেছেন।
বার্তাসংস্থা বারনামার বরাত দিয়ে দ্য স্টার আরো জানিয়েছে, আবু বকরকে হত্যা করা হয় গত ২৯ অক্টোবর রাত ১০ থেকে ১১টার মধ্যে।
মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ড হবে।
ম্যাজিস্ট্রেট নিক মোহাম্মদ তারমিজি নিক মোহাম্মদ শুকরি আগামী ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।