পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জেনে নিন গৃহস্থালীর প্রয়োজনীয় টিপস

Posted on November 21, 2014 | in লাইফস্টাইল | by

ranna-ghor1লাইফস্টাইল ডেস্ক : জেনে নিন গৃহস্থালীর প্রয়োজনীয় টিপসঢাকা: কর্মব্যস্ত দিনে গৃহস্থালীর সব জিনিসে ঠিকমতো নজর দেয়া সম্ভব হয়ে ওঠে না। তাই হাতের কাছে থাকা অনেক জিনিসই নষ্ট হতে বসে সামান্য অবহেলায়। অথচ একটু সচেতনতায় পারে মূল্যবান অনেক জিনিস নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে। আসুন আজ জেনে নেয়া যাক এমন কিছু প্রয়োজনীয় টিপস।
– বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সর বাটিতে ২ চামচ টক দইেএর ওপর রাখতে হবে। সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায়। এই ভাবে দই এর সঙ্গে সর রাখলে গন্ধ হবে না।
– এক টুকরো সন্ধক লবণ ঘি এর শিশির মধ্যে রেখে দিন। এতে ঘি বেশি দিন টাটকা থাকবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না।

– ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে এক টুকরো আখের গুড় রেখে দিন।
– ভোজ্য তেলে ৮/১০ টা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভাল থাকবে।
– দই পাতার সময় দুধের সঙ্গে ১ চামচ কর্ণফ্লাওয়ার গুলে দিন। দই অনেক বেশি ঘন হবে।
– গরু বা মহিষের দুধ ঠিক সময় মতো গরম না করলে কেটে যাওয়ার ভয় থাকে। দুধের মধ্যে দু-ফোঁটা সরষের তেল দিয়ে রাখতে হবে। তাহলে যখনই ফোটানো হোক না কেন দুধ আর কাটবে না।
– দুধ পুড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পোড়া গন্ধ কেটে যাবে।
– ছানা কাটানোর জন্য লেবুর রসের বদলে ফুটন্ত দুধে ১ চামচ দই ফেলে দিন। ছানা নরম হবে।
– চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud