May 5, 2026
বিনােদন ডেস্ক: ‘আমার মনটা অনেক খুশি আজ। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএতে সুযোগ পেয়েছি। পাশাপাশি দুই বছর পর নিজের একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি’- বলছিলেন কণ্ঠশিল্পী লিজা। দুই বছর পর নিজের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিয়েছেন লিজা। এতে সেমি ক্ল্যাসিকাল, মেলোডি, আইটেমসহ নানা ধাঁচের মোট ৯টি গান থাকবে। এরই মধ্যে পাঁচটি গানের কাজ শেষ। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান, আরফিন রুমি, জুয়েল মোর্শেদ ও বেলাল খান। লিজা বলেন, নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি আগামী বছরের শুরুতেই প্রকাশ হবে। ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী লিজার প্রথম একক ‘লিজা পার্ট-ওয়ান’ প্রকাশ হয় ২০১২ সালে। জি-সিরিজ থেকে আসা এ অ্যালবামের ‘নেশা নেশা’ ও ‘প্রজাপতি মন’ গান দুটির মিউজিক ভিডিও বেরিয়েছে।